Tuesday, March 10, 2026
দেশ

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে প্রধানমন্ত্রী মোদী রাম ভক্তদের স্বপ্নপূরণ করেছেন: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিল। বিজেপির বহুদিনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা। ঐতিহাসিক এই রায় বিজেপিকে অনেকটাই অক্সিজেন জোগাড়। এই সাফল্যের জন্য বিজেপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গান গেয়ে থাকেন।

১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে অমিত শাহ তার মন্তব্যে ফের মন্দিরের কথা তুলে আনলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম ভক্তদের স্বপ্ন পূরণ করেছেন।


কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ বলেন, ‘বিজেপি কৃষকদের জন্য কাজ করেছে বিজেপি। আমরা কৃষকদের বিভিন্ন সুবিধা দিয়েছি। কংগ্রেস (Congress) সাভারকরকে (Savarkar) অপমান করেছে। বিজেপি মারাঠাদের (Marathas) উন্নয়ন করেছে ও তাঁদের শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে ভগবান রামের ভক্তদের স্বপ্ন পূরণ করেছেন।’