Tuesday, March 10, 2026
দেশ

কেরালার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর পর এবার পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস পেল দক্ষিণ ভারত। আর প্রথম বন্দে ভারত পেল কেরালা। মঙ্গলবার কেরালার জন্য সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ রেলওয়ে জোনে এটি হতে চলেছে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস।

জানা গেছে, কেরালার ত্রিবান্দ্রাম ও কান্নুরের মধ্যে সপ্তাহে ৬ দিন এই বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলে খবর। ট্রেনটি তিরুবনন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, এরনাকুলাম, ত্রিশুর, পালাক্কাদ, পাঠানামথিট্টা, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারাগোড নামে ১১টি জেলাকে কভার করবে।

এদিন প্রধানমন্ত্রী মোদী কেরালায় আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। যার মধ্যে রয়েছে কোচি ওয়াটার মেট্রো। এটির এক ধরনের প্রকল্প যা শহরের সাথে নিরবিচ্ছিন্ন সংযোগের জন্য ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোটের মাধ্যমে কোচির আশেপাশের ১০ টি দ্বীপকে সংযুক্ত করবে।