Tuesday, March 10, 2026
দেশ

দীর্ঘ ৬ মাসের প্রতীক্ষার অবসান, ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথের দরজা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ ৬ মাসের প্রতীক্ষার অবসান। ২৫ এপ্রিল, মঙ্গলবার ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple)-দরজা। এদিন সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কেদারনাথ মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দিরের দরজা খোলার সময় সেখানে উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত জগদগুরু রাওয়াল ভীম শঙ্কর লিং শিবাচার্য।


প্রতিকূল আবহাওয়ার মধ্যেই হাজার হাজার ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। ২০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয় মন্দির।


উল্লেখ্য, মঙ্গলবারই খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজাও। তারপরই পুরোদমে শুরু হয়ে যাবে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। এর আগে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা।