Thursday, April 30, 2026
কলকাতা

জামিনের আবেদন খারিজ, ৪ দিনের CBI হেফাজতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টানা ৬৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jibankrishna Saha)। সোমবারই তাকে পেশ করা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। আদালতে জীবনকৃষ্ণের জামিনের আবেদন করেন তার আইনজীবী। কিন্তু আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

৪ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এমনই নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।