Sunday, March 15, 2026
কলকাতা

অভিষেককে নোটিশ ধরালো সিবিআই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করলো সিবিআই। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

অভিষেক কি হাজিরা দিতে যাবেন? অভিষেকের আইনজীবীরা জানিয়েছেন, সিবিআইয়ের এই নোটিসে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে।

উল্লেখ্য, শীর্ষ আদালত এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তারপরে সিবিআইয়ের এই নোটিশের মানে কি, প্রশ্ন তুলেছেন অভিষেকের আইনজীবীরা।