Tuesday, August 25, 2026
রাজ্য​

অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর দেওয়ালে উচ্ছেদের নোটিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী ট্রাস্টের দেওয়ালে উচ্ছেদের নোটিশ সেঁটে দিল বিশ্বভারতী। শুক্রবার এই নোটিশ লাগানো হয়েছে। এর বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অমর্ত্যর প্রতিনিধি গীতিকণ্ঠ মজুমদার। উল্লেখ্য, এই মুহূর্তে বিদেশে রয়েছেন অমর্ত্য সেন।

এদিকে, এ প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন, আমরা চাইছি, ওরা মামলা করুন। সত্যটা সামনে আসুক। নোটিশে বলা হয়েছে, ১৩ এপ্রিল লিখিত জবাব ও হাজিরার শেষ সময় দেওয়া সত্ত্বেও অমর্ত্যর আইনজীবী বা প্রতিনিধিরা বিষয়টি উপেক্ষা করেছেন। তবুও ১৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইমেল মারফত লিখিত জবাব পাঠানোর সময় দিচ্ছে বিশ্বভারতী। এটাই শেষ সুযোগ।

উপাচার্য জানান, ১৯ এপ্রিল বেলা ১২ টায় কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে চূড়ান্ত অর্ডার পাশ করবে। তখন অমর্ত্য সেনের প্রতিনিধি বা আইনজীবী চাইলে থাকতে পারেন।