মোদীর সর্বদল বৈঠকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর আর্জি
নয়াদিল্লি: ২০১৯ সালে উপত্যকায় বিশেষ মর্যাদা সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এই পরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি হলেন জম্মু-কাশ্মীরের রাজনীতিবিদরা। আর এই সর্বদল বৈঠকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর উঠলো।
জানা গিয়েছে, কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর দাবি তুলেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বৈঠক শেষে এ কথা নিজেই জানান গুলাম নবি আজাদ।
উল্লেখ্য, ‘কাশ্মিরি পণ্ডিত’ বা ‘কাশ্মীরি ব্রাহ্মণ’দের পাকিস্তান দ্বারা সাহায্যকৃত ইসলামী সন্ত্রাসবাদের কারণে উপত্যকা ত্যাগ করতে হয়েছিল। তাদের জোরপূর্বক কাশ্মীর উপত্যকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ভারত বিভাজনের সাথে সাথে পাকিস্তান কাশ্মীরি জঙ্গিদের সাথে কাশ্মীরে আক্রমণ করেছিল এবং বহুদিন ধরে কাশ্মীরি পণ্ডিতদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল।
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা সর্বদল বৈঠকে জম্মু ও কাশ্মীরের ১৪ জন প্রথম সারির নেতা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

