Tuesday, March 10, 2026
আন্তর্জাতিক

ইজরায়েলি এয়ার স্ট্রাইকে খতম অন্তত ১০ শীর্ষ হামাস জঙ্গিনেতা

জেরুসালেম: উত্তাল প্যালেস্তাইন ও ইজরায়েল। প্যালেস্তাইন থেকে ইজরায়েলের তেল আভিভের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট বোমা আছড়ে পড়ে। এরপরেই পাল্টা হামালা চালায় ইজরায়েল। যার ফলে অনেক বছর পর এই ভয়বাহ হামলার সাক্ষী থাকল গাজা।

গাজা ভূখণ্ডে লাগাতার রকেট হানা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি এয়ার স্ট্রাইকে খতম হয়েছে হামাসের গাজার সিটি কমান্ডার বসিম ইসার। মৃত্যু হয়েছে হামাসের বেশ কিছু সিনিয়র সদস্যের। খোদ হামাস গোষ্ঠী এই খবর নিশ্চিত করেছে।

ইজরায়েল দাবি করেছে, গাজা ভূখণ্ডে এয়ার স্ট্রাইক করে অন্তত ১০ জন শীর্ষ হামাস জঙ্গিনেতা নিকেশ হয়েছে। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েল ও হামাসের সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত অন্তত ৮৩ জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৮০ জন।

ইজরায়েল দাবি করেছে, একজন টহলদার পুলিশকর্মী, দু’জন শিশু ও ভারতীয় এক মহিলা-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামালা চালিয়ে গাজার এক জোড়া বহুতল সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলের বায়ুসেনা।

টানা তিনদিন হামলা পাল্টা হামলা অব্যাহত। যা ২০১৪ সালের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে নিয়ে আসছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানটজ জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে জঙ্গি সংগঠনগুলিকে নিশ্চিহ্ন করতে হবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।