Thursday, February 26, 2026
FEATUREDরাজ্য​

আদালতের রায়কে মান্যতা দিয়ে ৮২২ কোম্পানি বাহিনী চাইল নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। হাইকোর্টের রায়কে মান্যতা দিল রাজ্য কমিশন (State Election Commission)। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলো রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। এবার বৃহস্পতিবার আরও ৮০০ কোম্পানি বাহিনী কমিশনের তরফে চাওয়া হয়েছে।

বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, শান্তিপূর্ণ নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াতে হবে। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ৮২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। ২০১৩-র থেকে বাহিনী কম হলে চলবে না।’

বাহিনী চাইতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। সেই সময় শেষ হওয়ার আগেই আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন।