Monday, April 13, 2026
কলকাতা

২২০ জন প্রাক্তন মাওবাদীকে স্পেশাল হোমগার্ডের চাকরি দিল মমতা সরকার

কলকাতা: স্ত্র ফেলে সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন ২২০ জন মাওবাদী। তার ুরস্কার হিসেবে তাদের স্পেশাল হোমগার্ডের চাকরি দিল রাজ্য সরকার। তৃতীয়বার ক্ষমতায় আসার পর তিন ধাপে ইতিমধ্যেই ১৩০০ জনকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। এবার চতুর্থ ধাপে ২২০ জনের চাকরির নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন মমতা।

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া আত্মসমর্পণকারী মাওবাদীরা চাকরি পেয়েছেন। এমনকী মাওবাদীদের মধ্যে থাকা মহিলারাও চাকরি পেয়েছেন।

মেদিনীপুরে ১১০ জন চাকরি পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ রয়েছে ১০৪ জন। মহিলা ৬ জন। ঝাড়গ্রামে ৮০ জন চাকরি পেয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ জন, মহিলা ১২ জন। পুরুলিয়ায় ১৯ জনের মধ্যে পুরুষ ১৫ জন, মহিলা ৪ জন। বাঁকুড়ায় ১১ জনের মধ্যে ১০ জন পুরুষ, একজন মহিলা।

রাজ্যে স্পেশ্যাল হোমগার্ডের বেতন মাসে ১৭ হাজার টাকা। বেতন ছাড়া ঘর ভাড়া ও চিকিৎসা খরচ বাবদ আরও সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।