Monday, December 15, 2025
রাজ্য​

দণ্ডিকাণ্ডে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হোক, সওয়াল রাজ্যের মন্ত্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিবাসী মহিলারা শহরের রাস্তায় দন্ডি কাটছেন। এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য–রাজনীতি। বিজেপিতে যোগ দিয়েছিলেন ওই আদিবাসী মহিলা তৃণমূল কর্মীরা। তৃণমূলে ফেরার আগে আদিবাসী ওই ৪ মহিলা কর্মীকে দণ্ডি কাটতে হয়েছিল বালুরঘাট শহরের রাস্তায়। এবার দণ্ডিকাণ্ডে জড়িতদের দল থেকে বহিষ্কারের সওয়াল করলেন রাজ্যের মন্ত্রী জোৎস্না মান্ডি।

রবিবার জোৎস্না মান্ডি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা শেখাননি। ওই ৪ আদিবাসী মহিলার সঙ্গে যা হয়েছে সেটা অপরাধ ও নিন্দনীয় ঘটনা। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এসব মানুষের জন্য দলের সুনাম নষ্ট হচ্ছে।