অসমে ফিরছে বিজেপি; পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুতে কোন দল? কী বলছে জনমত সমীক্ষা?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ৪ মে। তবে তার আগে কাদের দিকে পাল্লা ভারি? MATRIZE-IANS এর ওপিনিয়ন পোল কী বলছে? চলুন চেনে নিই-
অসম: ওপিনিয়ন পোল অনুযায়ী, ফের অসমে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। বিজেপি পেতে পারে ৯৬ থেকে ৯৮টি আসন। কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ২৮টি আসন। এআইইউডিএফ পেতে ১ থেকে ৫টি আসন। অন্যরা পেতে পারে ১ থেকে ৩টি আসন।
পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গে SIR বড় ইস্যু। ৬০ লাখ নাম এখনও বিচারাধীন। নাম বাদ যাওয়া তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে।
ওপিনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে ১৫৫-১৭০টি আসন। বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১৫টি আসন। ওয়াইসির মিম পেতে পারে ৫ থেকে ৬টি আসন। বাকিরা পেতে পারে ০ থেকে ১টি আসন।
তামিলনাড়ু: তামিলনাড়ুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সুবিধাজনক জায়গায় রয়েছে। সমীক্ষা অনুযায়ী, এআইএডিএমকে (AIADMK) ও বিজেপি জোট ১১৪ থেকে ১২৭টি আসন পেতে পারে। অন্যদিকে, ডিএমকে (DMK) পেতে পারে ১০৪ থেকে ১১৪টি আসন। টিভিকি (TVK) পেতে পারে ৬ থেকে ১২ টি আসন।
কেরালা: সমীক্ষা অনুযায়ী, কেরালায় বামেদের লেফট ডেমোক্রাটিক ফ্রন্ট পেতে পারে ৬১ থেকে ৭১টি আসন। ইউডিএফ পেতে পারে ৫৮ থেকে ৬৯টি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে মাত্র ২টি আসন।


