Friday, April 10, 2026
বলিউড

রাজ কুন্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় ৭০টি পর্ন ভিডিও এবং একটি সার্ভার

মুম্বাই: আরও বিপদ বাড়লো রাজ কুন্দ্রার। পর্ন ভিডিও কেসে নয়া তথ্য হাতে এল মুম্বাই পুলিশের। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীকে পর্ন ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজ-শিল্পার মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে ৭০টি পর্ন ভিডিও এবং একটি সার্ভার।

এই পর্ন ভিডিওগুলো বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিল রাজের সহকারী উমেশ কামাত। রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে, গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে দেওয়ার পর তাঁরা এই ভিডিও সংরক্ষণের জন্যে সংরক্ষিত জায়গার খোঁজ করছিলেন। সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনা করছিলেন তারা।

রাজের বাড়ি থেকে উদ্ধার হওয়া সার্ভার ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এই সার্ভার থেকে পর্ন ভিডিও রাজ কুন্দ্রা ইংল্যান্ডের কোম্পানি কেরনিনকে পাঠাতেন কিনা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, এই চক্রের মূল মাথা রাজই। তার বিরুদ্ধে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে রাজ তদন্তে সাহায্য করছেন না বলে অভিযোগ।

প্রশ্ন উঠছে, শিল্পাও কি জড়িত স্বামীর এই কাজে। মুম্বাই পুলিশের নজরে এবার শিল্পা শেট্টি (Shilpa Shetty)। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, রাজের পর্ন ছবি তৈরির ব্যবসায় সহযোগী ছিলেন শিল্পা শেট্টিও। তবে শিল্পার বিরুদ্ধে জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি।