Saturday, June 6, 2026
আন্তর্জাতিক

মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বেহাল দশা পাকিস্তানের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে মূল্যবৃদ্ধি চরমে। ভোজ্য তেল ও ঘিয়ের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। সরকার উপযুক্ত পদক্ষেপ না নিলে পবিত্র রমজান মাসে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও বাড়বে লাফিয়ে লাফিয়ে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

পাক সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাম তেল, সোয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও।

জানা গেছে, পাম তেলের দাম অনেকটাই বেড়েছে। ১ মাউন্ড (পাকিস্তানে ওজন মাপার একক। ১ মাউন্ড= ৩৭ কেজি) পাম তেলের দাম ১৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার টাকা।

উল্লেখ্য, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখা যায়, বড় বড় ব্যাগে ভরে রান্নার গ্যাস নিয়ে যাচ্ছেন পাকিস্তানের মানুষ। এরপরে এই দুর্দশার চিত্র সামনে এল।