Thursday, March 12, 2026
রাজ্য​

বৈশাখীকে ‘ফুলটুসি’, শোভনকে ‘ডামি-জামাই’ বলে কটাক্ষ কুণালের

কলকাতা: জামাই ষষ্ঠীর দিনই ফেসবুক প্রোফাইলে নিজের নাম পালটে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন শোভন ‘বান্ধবী’। শোভনের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে বৈশাখী লিখেছেন, ‘The journey from Me to We begins…’ । এরপরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে তাহলে বৈশাখী শোভন সম্পর্ক কি নয়া মাত্রা পেল। এর মধ্যেই শোভন-বৈশাখীকে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

টুইটারে কুণাল লিখেছেন, গ্ল্যাক্সোবেবি কি নিজের পদবি ছেড়ে বন্দ্যোপাধ্যায় পদবি নিল নাকি? জামাইষষ্ঠীর দিন ডামি-জামাইয়ের এমন পদবিত্যাগ ও ফুলটুসিকে সম্পত্তিদান (?) সার্কাসের এক অপূর্ব ইভেন্ট।

এখানেই শেষ নয়, নিজের সমস্ত সম্পত্তির উইল বৈশাখীর নামে করে দিয়েছেন শোভন। যার ফলে শোভন-বৈশাখীর ‘বন্ধুত্ব’ অন্য মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে। ফেসবুক ভিডিওতে শোভনকে বলতে শোনা গিয়েছে, বৈশাখীকে আমি স্থাবর, অস্থাবর সম্পত্তি দান করলাম। পাওয়ার অফ অ্যাটর্নিও বৈশাখীকে দিলাম।

এদিকে, বৈশাখীর নামের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়তেই শোভনকে নোটিশ পাঠিয়েছে তার শ্যালক শুভাশিস দাস। রত্না চট্টোপাধ্যায়ের ভাই সাফ জানিয়েছেন, শোভনকে আগামী ৭ দিনের মধ্যে গোলপার্কের ফ্ল্যাট ছাড়তে হবে। শোভন চট্টোপাধ্যায় কোনওভাবেই ওই ফ্ল্যাটে থাকতে পারবেন না, ভাড়া দিয়েও নয় বলে স্পষ্ট জানান শুভাশিস।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।