Monday, April 13, 2026
খেলা

নয়া ইতিহাস, তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

টোকিও: মহিলা হকিতে নয়া ইতিহাস গড়লো ভারতের মহিলা হকি দল। প্রথম বার অলিম্পিকের সেমিফাইনালে ভারতের মেয়েরা। অলিম্পিকে তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল রানি রামপালরা। উল্লেখ্য, ভারতীয় পুরুষ হকি দলও অলিম্পিকের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

সোমবার প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল করেন গুরজিৎ কৌর। শেষ কোয়ার্টারে পর পর পেনাল্টি কর্নার করে অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের গোলকিপার সবিতা এবং টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা অস্ট্রেলিয়াকে রুখে দেয়।

অস্ট্রেলিয়া বধের পর শুভেচ্ছা বন্যায় ভাসছে টিম ইন্ডিয়া। প্রাক্তন ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজুজু টুইটে লিখেছেন, ভারতের স্বপ্ন সত্যি হচ্ছে। ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় হকি দলই অলিম্পিকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আমি উচ্ছ্বাস ব্যক্ত করার কোন ভাষা হারিয়ে ফেলেছি।

বর্তমান ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইটে লিখেছেন, ঐতিহাসিক জয়। ১৩০ কোটি ভারতবাসী তোমাদের পাশে আছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।