ইতিহাসে এই প্রথমবার, স্বাধীনতা দিবসে নায়াগ্রা ফলসের সামনে উড়বে ভারতীয় পতাকা
টরন্টো: ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইম স্কোয়ারে প্রথমবারের জন্য উত্তোলিত হবে ভারতীয় পতাকা। কয়েকদিন আগেই এই ঘোষণা করেছে প্রথমবার ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবার আরও এক রেকর্ড। এই প্রথমবার নায়াগ্রা ফলসের সামনে উড়বে ভারতীয় পতাকা।
কানাডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, ১৫ আগস্ট নায়াগ্রা ফলসের সামনে ভারতীয় পতাকা উত্তোলন করা হবে। টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার আরও দুটি বিখ্যাত জায়গায় ভারতীয় পতাকা উড়বে।
অপূর্ব আগরওয়াল জানান, নায়াগ্রা ফলসের পাশাপাশি টরন্টোর সিটি হলের সামনে থ্রিডি সাইন টরন্টো লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়া টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে ভারতীয় পতাকা উড়বে।
উল্লেখ্য, কানাডায় বসবাসকারী ভারতীয়রা প্রতি বছর স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করেন। তবে এবার করোনা আবহে সেই সুযোগ নেই। তাই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস। ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং করা হবে।
এদিকে, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ভারতীয় পতাকা উত্তোলন করা হবে। ইতিহাসে প্রথমবার আমেরিকার টাইম স্কোয়ারে ভারতের জাতীয় পতাকা উড়বে।


