Monday, December 15, 2025
দেশ

প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বলছে অক্সফোর্ড ইকোনমিকসের সমীক্ষা

নয়াদিল্লি: করোনা মহামারি রুখতে দফার দফায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। যার ফলে থমকে যায় দেশের অর্থনীতির চাকা। সেই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। আমেরিকার গ্লোবাল ফর কাস্টিং ফার্ম অক্সফোর্ড ইকোনমিক্স (Oxford Economics) তাঁদের সমীক্ষায় এমনটাই জানিয়েছে।

প্রকাশিত রিপোর্ট অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া মনিটরিং পলিসি রিভিউ মিটিংয়ে (এমপিসি) রিজার্ভ ব্যাঙ্ক (RBI) আর্থিক হার ধরে রাখতে পারে।

ভারতীয় অর্থনীতির উর্ধ্বমুখী গতির নিরিখে অর্থনীতিবিদদের অনুমান, প্রত্যাশিত সময়ের পূর্বেই মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরবে ভারতের অর্থনীতি। ভারতীয় অর্থনীতি যে গতিতে এগোচ্ছে, তাতে আশা করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক তার সুদের হারে শিথিলতা তুলে নিতে পারে।

প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতির যে পূর্বাভাস মিলেছে, তাতে চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি গড়ে ৬ শতাংশের বেশি হবে এবং রিজার্ভ ব্যাঙ্ক ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনা করে নীতিমালার হার অপরিবর্তিত রাখবে।

প্রতিবেদনে অক্সফোর্ড ইকোনমিকস বলেছে, ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে মূল্যস্ফীতি অক্টোবরে শীর্ষে পৌঁছেছে। জ্বালানী বাদে অন্যান্য সমস্ত বিভাগেই দাম বেড়েছে। চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি সর্বাধিক হবে। তাই ২০২১ সালে মূল্যস্ফীতি সম্পর্কে আরও সতর্ক হওয়া প্রয়োজন।

অক্টোবরে, ডিম ও সবজির দাম বৃদ্ধির কারণে খুচরা বিপননে মূল্যবৃদ্ধির হার গত সাড়ে ৬ বছরে সর্বোচ্চ, ৭.৬১ শতাংশে পৌঁছেছে। ২০২০ সালের সেপ্টেম্বরে খুচরা মূল্যবৃদ্ধির হার ৭.২৭ শতাংশে দাঁড়িয়েছে।