ব্রাজিলকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ব্রাসিলিয়া: ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় কোন আন্তর্জাতিক শিরোপা জিতল আর্জেন্টিনা। স্বপ্নপূরণ হল মেসির। প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলেন মেসি। ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে জিতল লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দু’বার কোপা আমেরিকায় ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে দু’বারই হেরে যায় আর্জেন্টিনা। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউটে গোল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন মেসি। যদিও অবসর নেননি এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়ক হন।
শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।এদিন ম্যাচ শেষে লিওনেল মেসি ও নেইমার একে অপরকে জড়িয়ে ধরেন। কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরষ্কার পেয়েছেন মেসি।
ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে নেইমাররা। তবে সমতা ফেরাতে পারিনি ব্রাজিল। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকে। যার ফলে সাম্বা ব্রিগেডকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনাল জিতে নেয় ডি মারিয়া, মেসিরা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

