Friday, March 6, 2026
জীবনযাপন

এক নজরে দেখে নিন রাতের সেরা অভ্যাসগুলো

দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস আমাদের জীবনে সুখ এনে দিতে পারে। আবার কিছু কিছু কু-অভ্যাস জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। তাই কু-অভ্যাস পরিত্যাগ করাই ভালো।

রাতের সেরা অভ্যাসগুলো কি জানেন?

  1. তাড়াতাড়ি রাতের খাবার শেষ করা এবং খাওয়ার পরে ৫ মিনিট ধীরে ধীরে ছাদে অথবা রাস্তায় হাঁটাহাটি করা। কারণ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেরিতে রাতের খাবার খাওয়ার ফলে ওজন বেড়ে যায় এবং উচ্চ রক্তে শর্করার মাত্রা মারাত্মক ক্ষতি হয়।
  2. তারপরে কিছুক্ষণ পড়াশোনা অথবা টিভিতে কিছু দেখা।
  3. তারপরে দাঁত ব্রাশ করা।
  4. ঘুমানোর আগে অ্যালার্ম সেট করে রাখা এবং পরের দিন কাজের তালিকাগুলির পরিকল্পনা করে রাখা।
  5. ফোন সাইলেন্ট মোডে স্যুইচ করা এবং এটিকে (বালিশের কাছাকাছি নয়) দূরে রাখা। কারণ এটি আপনার মস্তিষ্ককে রেডিও তরঙ্গ দ্বারা আবদ্ধ করে, ফলে টিউমার হয়।
  6. আপনি বিবাহিত হলে স্ত্রীকে আপনার হৃদয়ের কথাগুলো বলুন এবং একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ুন।

আমরা সবাই চাই আমাদের রাতের রুটিনটি হোক উপরের মতো। তবে জীবন সঠিকভাবে চলতে একটু বাঁধা পায়। তাই বাস্তবে হয় উল্টো-

  1. সঙ্গীর সাথে অবাঞ্ছিত কারণে ঝগড়া।
  2. রাতের খাবার দেরিতে খাওয়া।
  3. বিছানার আগে দাঁত ব্রাশ করতে খুব আলসেমি অথবা ভুলে যাওয়া ।
  4. অ্যালার্ম সেট করলে সকালে সেই সময়ে না ওঠা।
  5. আপনার অভ্যন্তরের রাতের পেঁচা ততক্ষণে সক্রিয় হয় – আর নেটফ্লিক্স নিয়ে ব্যস্ততার শেষ নেই।
  6. এবং সর্বশেষে আমরা ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়ি।